আবু বকর (রাঃ) এর 'সিদ্দিক' উপাধিতে ভূষিত হওয়ার ঘটনা

হযরত আবু বকর (রাঃ) এর 'সিদ্দিক' উপাধিতে ভূষিত হওয়ার ঘটনা। সাহাবীদের জীবনী, নবীজীর প্রধান সাহাবী, প্রথম খলিফা, হযরত আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, হযরত আবু বকর (রাঃ)

যরত আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত, হযরত জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) এই হাদীসটি বর্ণনা করেছেন। রাসূল (সাঃ) মিরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশদের মিরাজের ঘটনাটি বললেন তখন কুফ্ফার সম্প্রদায় হাসি-তামাশায় লিপ্ত হয়েছিল। মক্কার এই কুরাইশ সম্প্রদায়ের কুফ্ফারগণ ছিলেন অনেকটা বস্তুবাদি। যা দেখা যায়, ধরা যায়, ছোয়া যায় শুধু তাই তারা আমলে নিত। রাসূল (সাঃ) এর মিরাজের ঘটনাটিকে তারা একটা হাতিয়ার হিসেবে ধরে নিল আর এর মাধ্যমে মিরাজের ঘটনাটিকে মিথ্যা প্রমাণ করতে চাইল।

কুফ্ফার সম্প্রদায়ের কিছু লোক হযরত আবু বকর (রাঃ) এর নিকট গেলেন। তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই তখনও রাসূল (সাঃ) এর সাথে দেখা করতে পারেননি। কুফ্ফার সম্প্রদায় তাঁকে বলল, শুনেছ কি তোমার সঙ্গী কি সব বলা শুরু করেছে? সে বলছে, সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদাস (জেরুজালেম) গিয়ে আবার মক্কায় ফিরে এসেছে।

হযরত আবু বকর (রাঃ) বললেন, এই কথাগুলো কি তিনি বলেছেন? তারা জবাব দিল, হ্যাঁ। এরপর হযরত আবু বকর (রাঃ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, যদি তিনি সত্যিই বলে থাকেন, তাহলে তিনি সত্য বলেছেন। কুফফার সম্প্রদায়ের বিস্ময়ে চোখ কপালে উঠে গেল। তারা বলল, তুমি বিশ্বাস কর সে বৃহত্তর সিরিয়ায় গিয়ে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে! হযরত আবু বকর (রাঃ) বললেন, আমি তাকে বিশ্বাস করি বরং এর চেয়েও বেশী বিশ্বাস করি ঐসব বিষয়ে, যেগুলো তাঁর নিকট ওহী হিসেবে এসেছে। মোটামুটি এই ঘটনাটুকু আমরা সবাই জানি, কোন বইতে পড়ে কিংবা কারো নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটি হিকমা রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে।


কুফ্ফার সম্প্রদায় যখন হযরত আবু বকর (রাঃ) কে রাসূল (সাঃ) এর মিরাজ সম্পর্কিত কথাটি বলল তখন হযরত আবু বকর (রাঃ) এর যদি দূর্বল ঈমান থাকত তাহলে তিনি বলতেন, না; এই ঘটনাটি সত্য নয় অথবা হযরত আবু বকর (রাঃ) যদি এমন হতেন যাকে খুব সহজেই কথার চাতুরী দ্বারা অভিভূত করা যায় তাহলে তিনি বলতেন, ঘটনাটি সত্য। হযরত আবু বকর (রাঃ) চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, মাশাআল্লাহ। তিনি ঘটনাটি শুনেছেন কুফ্ফারদের নিকট থেকে আর তাই হযরত আবু বকর (রাঃ) বললেন, যদি তিনি সত্যিই বলে থাকেন, তাহলে তিনি সত্য বলেছেন। হযরত আবু বকর (রাঃ) এর এই ঈমানী দৃঢ়তার কারণে তিনি আল্লাহর রাসূল (সঃ) কর্তৃক 'সিদ্দিক' বা সত্যবাদী উপাধিতে ভূষিত হয়েছেন॥

COMMENTS

BLOGGER: 1
আর্টিকেলটি সম্পর্কে আপনার মতামত জানান? প্রকাশিত আর্টিকেল প্রসঙ্গে আপনার যেকোন পরামর্শ বা অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। Feedback is always welcome.

Name

আন্তর্জাতিক,2,ইতিহাস,4,ইসলাম ধর্ম,1,ইসলামের ইতিহাস,4,কোরআন ও বিজ্ঞান,2,নবী ও রাসুল,1,নাস্তিক্যবাদ,2,পাকিস্তান অধ্যায়,3,প্রতিবেশী ভূ-রাজনীতি,1,বাংলা সাহিত্য,1,বাংলাদেশ অধ্যায়,2,বিখ্যাত ব্যাক্তিত্ব,1,ভাষা আন্দোলন,6,ভাষা ও সংস্কৃতি,1,মতামত,3,মুক্তিযুদ্ধ,5,মুসলিম বিজ্ঞানী,1,মুসলিম শাসনকাল,5,রাজনীতি,9,রাজনীতিবিদ,8,রাষ্ট্র ও প্রসাশন,2,লেখক ও সাহিত্যিক,1,শিক্ষা প্রতিষ্ঠান,2,শিক্ষা ব্যবস্থা,4,সাম্প্রদায়িকতা,1,সাহাবীদের জীবনী,2,সাহিত্য ও সংস্কৃতি,3,
ltr
item
iTech: আবু বকর (রাঃ) এর 'সিদ্দিক' উপাধিতে ভূষিত হওয়ার ঘটনা
আবু বকর (রাঃ) এর 'সিদ্দিক' উপাধিতে ভূষিত হওয়ার ঘটনা
হযরত আবু বকর (রাঃ) এর 'সিদ্দিক' উপাধিতে ভূষিত হওয়ার ঘটনা। সাহাবীদের জীবনী, নবীজীর প্রধান সাহাবী, প্রথম খলিফা, হযরত আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, হযরত আবু বকর (রাঃ)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiNhRXdQiJ2CSB4JERrrEfiFyhIabv9bNKdGqDvkN4oENM0tUYn13vR-BpJMg4fHHMXabXPwrFMid5gYZ7kdPPtBUHjBLo1NsbD4yWlh3roInEFEM9RaK2cBw0r8jN6tAdOlHnwu-bR504/s640/abu-bakar.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiNhRXdQiJ2CSB4JERrrEfiFyhIabv9bNKdGqDvkN4oENM0tUYn13vR-BpJMg4fHHMXabXPwrFMid5gYZ7kdPPtBUHjBLo1NsbD4yWlh3roInEFEM9RaK2cBw0r8jN6tAdOlHnwu-bR504/s72-c/abu-bakar.jpg
iTech
https://qtechmedia.blogspot.com/2017/04/blog-post_20.html
https://qtechmedia.blogspot.com/
https://qtechmedia.blogspot.com/
https://qtechmedia.blogspot.com/2017/04/blog-post_20.html
true
5233664077611017960
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content