একজন জিন্নাহ এবং ফলক ভাঙ্গার রাজনীতি

নামফলক ভাঙ্গার রাজনীতি। হোম্মদ আলি জিন্নাহ, শেখ মুজিব‍ুর রহমান, মেজর জেলারেল জিয়াউর রহমান। আমাদের মুক্তিযোদ্ধারা ইসলামবিরোধী ছিল না। বাংলাদেশের রাজনতি।

এক. "আমাদের মুক্তিযোদ্ধারা ইসলামবিরোধী ছিল না। কিন্তু দূর্ভাগ্যক্রমে হঠাৎ হল কি, নজরুল ইসলাম তখন আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি। যখন যশোরের কিছু অঞ্চল মুক্ত হল। সেখানে এরা গেলেন। আমার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। সেখানে তিনি হঠাৎ ঘোষণা দিলেন, কারও সঙ্গেই পূর্বাহ্নে কোন আলোচনা না করে ঘোষণা দিলেন, "এখন থেকে ধর্মনিরপেক্ষতা আমাদের দেশের একটা আদর্শ হল এবং আমরা মুসলিম লীগ ব্যান্ড করে দিলাম। মোহামেডান স্পোর্টিং এর মোহামেডান শব্দটা ব্যান্ড করে দিলাম।" ইত্যাদি ইত্যাদি।

তিনি আকস্মিকভাবে ঘোষণা করলেন। আমার মনে আছে, ভারতের শিক্ষামন্ত্রী আলীগড় ইন্সটিটিউটের অধ্যাপক ছিলেন। নুরুল হাসান, তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশ স্বাধীন হবার পর - ১৯৭২ সালে। তখন ইতিমধ্যে আমরা সলিমুল্লাহ মুসলিম হলের নাম সলিমুল্লাহ হল করেছি। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম বাদ দিয়েছি। সব জায়গা থেকে মুসলিম ব্যান্ড। যাই হোক। তিনি ভারতীয় রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে মিলিত হয়েছিলেন। নৈশভোজ শেষে তিনি আমাকে একটু আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন - ভারত তো ধর্মনিরপেক্ষ দেশ, কন্সটিটিউশনে আছে। তোমরাও তোমাদের কন্সটিটিউশনে ধর্মনিরপেক্ষতা নিয়েছ, ঠিক আছে। ভারত তো আলীগড় মুসলিম ইউনিভার্সিটির নাম মুসলিম রেখেছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটির হিন্দু রেখেছে। তাহলে তোমরা এ কাজগুলো করতে গেলে কেন? এটাতো ইতিহাসকে বিকৃত করা। সলিমুল্লাহর টাকায় একটি বিশ্ববিদ্যালয় হযেছে, সেখানে সলিমুল্লাহর সাথে মুসলিম শব্দ যুক্ত হয়ে থাকে এটাও ইতিহাসের বিশেষ ক্ষণে হয়েছিল। তুমি এই সময় সেই ইতিহাসকে মুছে দাও কি করে?
আমার কোন উত্তর দেয়ার ছিল না। এ কাজতো আমরা করেছি। আমরা তো অসম্ভব নাম বদলাই। নাম বদলে আনন্দ পাই। নাম বদলে মনে করি, এই নাম বদলানোটা চিরস্থায়ী হয়ে থাকবে। কিন্তু নাম বদলানো কখনো চিরস্থায়ী হয় না। করাচীতে যারা গিয়েছেন তারা বলবেন, যেখানে গান্ধীজি আশ্রম করেছিলেন কংগ্রেস সম্মেলনের সময় সেই গান্ধী গার্ডেন, এখনো গান্ধী গার্ডেন। মতিলাল নেহরু যে বাড়িতে ছিলেন সেই রাস্তার নাম মতিলাল নেহরু রোড, এখনো আছে। বম্বেতে পিপলস জিন্নাহ হল, এখনো আছে। আমরা কেন এগুলো পাল্টালাম? কলকাতা বিশ্ববিদ্যালযে উর্দু বিভাগ খোলা হয়। উর্দু চেয়ার একটা করা হযেছে এবং ফয়েজ আহমদ ফয়েজকে ইকবাল প্রফেসর অব উর্দু করা হয়। ইন্ডিয়াতে ইকবাল দিবস পালিত হয়, ইকবালকে বিরাট কবি হিসেবে গণ্য করা হয় এবং ইকবালের ওপর বই ইন্ডিয়া থেকে বের হচ্ছে, পন্ডিতরা বের করছে ইংরেজিতে। আমরা সেই ইকবালকে, ইকবাল হলকে, ইকবালের নামই মুছে দিলাম। কি রকম মূর্খ আমরা। অবোধ বলব না, মূর্খ এবং অনাচারী। অনাচারী ছাড়া আর কিছু বলা যায় না।
প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি আমরা যারা ইসলামের কথা বলি তাই, ইসলামের কথাটাই বিশেষ করে ধরলাম। এটা একটা সেন্সেটিভ ইস্যু হয়ে গেছে। অথচ ইসলাম কোন সেনসেটিভ ইস্যু হওয়ার কথা না, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমি মুসলমান। আমি ইসলামকে জানবার চেষ্টা করব, এটা তো স্বাভাবিক। কিন্তু যারা ইসলামের নামে সন্ত্রস্ত হয়ে ওঠে তারা নিজেরা বৌদ্ধ ধর্মও তো গ্রহণ করেনি। হিন্দুও হয়ে যেতে চাচ্ছে না। খ্রিস্টানও হচ্ছে না। কোন কিছু হচ্ছে না। মুসলমান থাকছে। তার মধ্যে আবার ইসলামের বিরুদ্ধে বলা এটা একটা অস্বাভাবিক ব্যাপার আমার কাছে মনে হয়। একটা অস্বাভাবিক প্রক্রিয়া মনে হয়। সুতরাং এটা মনে হচ্ছে, অনেক সময় হয় কি আমি জিনিসটা আরেকটু ভালভাবে বোঝাবার চেষ্টা করছি - আমি অনেককে দেখেছি বয়স যাদের বেশি হয়ে যায়, এরকম কিছু লোক পরে, মৃত্যুর পর আর জীবিত থাকবে না। সুতরাং তরুণদের কাছে নিজেকে গ্রহণীয় করবার জন্য অনেক কান্ড করে। এরকম কিছু প্রবীণরা আছে, অনেক কান্ড করে। আবুল ফজল এভাবে বাংলার বিবেক হয়েছিলেন। এনামুল হকও অনেক কান্ড করে গেছেন॥"

সূএ: সৈয়দ আলী আহসান / মনীষার মুখ। [সম্পাদনা: আবদুল হাই শিকদার। ঝিঙেফুল-ফেব্রুয়ারী, ২০০৩। পৃষ্ঠা : ৪০-৪৩ ]

দুই: "At the time of partition and, before setting his foot in Karachi, the capital of Pakistan, Jinnah had bequeathed his million dollar worth of property for the benefit of Indians. His Simla Hill house, mansion at Delhi and many other valuable properties and assets were given to Indian Universities and other Indian institutions. Like Liakat Ali Khan, the first Prime Minister of Pakistan, and thousands of other Indian Muslims who migrated to Pakistan, he could have sold those properties and bring the cash to Pakistan for his personal use. But Jinnah's taste and temperament didn't travel that way.

He didn't stuff the invaluable movable items in his plane, which carried him and his sister, Miss Jinnah, from Delhi to Karachi. He even left behind his favorite Persian Carpet, on which the Mahtma, Nehru, Patel, Moulana Azad, used to sit in meetings with him. A man is better known by small manifestations, rather then big, bowling events."

সূএ: Iqbal Ansari Khan / The Third Eye: Glimpses of the Politicos. [ UPL - September, 1991. P. 118-119 ]

তিন: "আমি প্রথম বিচলিত হই ভারতের কংগ্রেস নেতৃত্ব ও বাংলাদেশের আওয়ামী নেতৃত্বের একাংশের বাস্তবতা-বোধের অভাব দেখিয়া। শিমলা চুক্তির পরে বাস্তববাদী রাজনৈতিক বিচক্ষণতার অসম একটা ঐতিহাসিক দলিল অনুমোদন করিতে গিয়া নিখিল ভারতীয় কংগ্রেস পার্লামেন্টারী পার্টি নিতান্ত অবান্তর্, অপ্রাসঙ্গিকভাবে অনুমোদন প্রস্তাবে বলিলেন, '১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত-বাঁটোয়ারাই অবৈধ হইয়াছিল'। আর এদিকে বাংলাদেশ সরকার রাস্তা-ঘাট, বিশ্ববিদ্যালয়ের হল ইত্যাদি হইতে ঐ বাঁটোয়ারার জন্য দায়ী জিন্না সাহেবের নাম মুছিয়া ফেলিলেন। এমনকি 'জিন্নাটুপির' বিরুদ্ধে সংবাদপত্রে অভিযান চলিল। প্রমাণিত হইল, বাংলাদেশ সরকার ভারত বাঁটোয়ারার বিরোধী। সেই জন্যই জিন্নার নাম ও স্মৃতি তারা বাংলাদেশ হইতে নিশ্চিহ্ন করিয়া ফেলিতে চান। '৪৭ সালের বাঁটোয়ারা বাতিল হইলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কি হইবে, অখন্ড, মানে 'পুনর্যুক্ত', ভারতের রাষ্ট্রীয় রুপইবা কি হইবে, হিন্দু-মুসলমান সম্পর্ক কি দাঁড়াইবে ইত্যাদি মীমাংসিত প্রশ্নের পুনরূক্তির মত সুদূরপ্রসারী প্রশ্নের কথা বাদ দিয়াও শুধু পাকিস্তান সরকারের কথাটাই ধরা যাক। পাকিস্তানীদের মনে এইসব উক্তি ও কাজের কি প্রতিক্রিয়া হইয়াছিল তারই বিচার আজ করা যাক।

বাংলাদেশ-ভারত হইতে যেখানে সমস্বরে ধ্বনি উঠিয়াছে: 'বাংলাদেশের স্বাধীনতা মানেই '৪৭ সালের ভারত-বাঁটোয়ারা বাতিল', 'পাকিস্তান দাবি ভ্রান্ত' সেখানে বাংলাদেশের স্বাধীনতা মানিয়া লওয়া মানেই পাকিস্তানের অবলুপ্তি মানিয়া লওয়া। পাকিস্তান সরকার সেটা মানিয়া লইতে পারেন, কোনও কান্ডজ্ঞানী লোক তা - ভাবিতে পারেন? কথাটা শুধু ভুল নয়, শিমলা চুক্তির ভাষা ও ভাবেরও বিরোধী। অতএব, বাংলাদেশ ও ভারতে দাঁড়াইয়া যারা হুংকার দিয়াছিলেন, বাংলাদেশের স্বাধীনতা মানেই ভারত-বাঁটোয়ারার অবসান, তারা বাংলাদেশকে স্বীকার না করিবার জন্যই পাকিস্তানকে উস্কানি দিয়াছিলেন, এমন মনে করা কি অসংগত হইবে?"

সূএ : আবুল মনসুর আহমদ / বেশী দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা। [ আহমদ পাবলিশিং হাউস। পৃষ্ঠা : ২১০-২১৪ / আগস্ট, '৭৩ ]

চার: "'ব্রাক্ষণ্যবাদের আগ্রাসী অহংকার এবং ভারতবর্ষের বিভাজন' - প্রবন্ধ লেখক অশোক ঘোষ বলেন : "কার কার বাধায় অখন্ড স্বাধীন বাঙলার জন্ম হতে পারল না? দ্বিতীয় বঙ্গভঙ্গের জন্য দায়ী কে? মুখ্যত দায়ী কংগ্রেস - তার শীর্ষ নেতৃত্ব : মোহনদাস করমচাঁদ গান্ধী, জওয়াহের লাল নেহরু, বল্লভভাই প্যাটেল। প্রমাণ? প্রমাণ ১৯৪৭ সালের ৮ জুনে শরৎচন্দ্র বসুকে লেখা মোহনদাস করমচাঁদ গান্ধীর চিঠি। তার দ্বিতীয় প্রমাণ এবং তৃতীয় বাক্য দুটি এ রূপ - 'আমি এখন পরিকল্পনাটি মোটামুটি ভাবে পন্ডিত নেহরু এবং সরদারের সঙ্গে আলোচনা করেছি। দুজনেই প্রস্তাবটির বিরুদ্ধে অনড়।'

আর একটি শক্তি বঙ্গদ্বিখন্ডনের জন্য দায়ী - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন হিন্দু মহাসভা। আরও একটি দল দায়ী - ভারতের কম্যুনিস্ট পার্টি। বাস্তব ঘটনার সাক্ষ্যে আমরা বলতে বাধ্য - পূর্ব এবং উত্তর বাংলার লক্ষ লক্ষ হিন্দু বাঙালির বাস্তুচ্যুতি আর দু:সহ জীবনযন্ত্রণার জন্য এককভাবে দায়ী সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাহীন, সাধারণ মানুষের সুখ-দু:খের প্রতি উদাসীন, নিষ্ঠুর নির্মম সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব এবং হিন্দু মহাসভা।"

বাঙলার কম্যুনিস্টরা কর্তব্যচ্যুত হলেন কেন? এই কারণে যে তাদের নেতৃত্বেও উচ্চ বর্ণহিন্দুদের প্রাধান্য। সাতচল্লিশের ভারতবিভাগ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে এক অতিগর্হিত অপরাধ। এই অপরাধের যারা আসামি, তাদের কখনো ক্ষমা করা যাবেনা। অপরাধী অনেকে - একজন ব্যক্তি বা একটি দল নয়। কংগ্রেস নেতারা অপরাধী। মুসলিম লীগের নেতারা অপরাধী। হিন্দু মহাসভার নেতারা অপরাধী। কমিউনিস্ট পার্টির নেতারা অপরাধী। কিন্তু সর্বপ্রধান অপরাধী কে? পহেলা আসামি কে? কংগ্রেস না মুসলিম লীগ? গান্ধী, নেহরু প্যাটেল না মোহাম্মদ আলি জিন্না? সত্য ইতিহাসের রায় কার বিরুদ্ধে? অনুসন্ধানের কাজ শুরু করতে হবে ১৯১৬ সাল থেকে - লক্ষৌ চুক্তি থেকে। তা হলেই আসামীকে সঠিকভাবে শনাক্ত করা যাবে।

জিন্নাহর চৌদ্দ দফা - ১৯২৯ সনে লীগের দিল্লী সম্মেলনে গৃহীত হয়। ভারত ভেঙ্গে ভাগ করার জন্য কে প্রধান আসামি? বাঙলা ভেঙে দুটুকরো করার অপরাধে কে প্রধান আসামি? মোহাম্মদ আলি জিন্না? নাকি মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্ব? পাকিস্তান প্রস্তাবে বাঙলাকে ভাগ করার কথা ছিল না, পাঞ্জাবকেও না। বাঙলাকে পাঞ্জাবকে ভাগ করেছেন মাউন্ট ব্যাটেনের উস্কানিতে, না চাপাচাপিতে? - কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যাকে হিন্দুত্ব বলা হচ্ছে, সেটা আসলে কী? ইংরেজিতে বলতে হলে বলব : Upper-caste Hindu chauvinism, বাঙলায় বলা যায় - ব্রাক্ষণ্যবাদের দম্ভ॥"

সূএ: আহমদ শরীফ / আহমদ শরীফের ডায়েরি: ভাব-বুদ্বুদ। [ জাগৃতি প্রকাশনী - ফেব্রুয়ারি, ২০০৯। পৃষ্ঠা : ৩০-৩১ ॥ তারিখ: ০৯/০৭/১৯৯৩ ]

COMMENTS

BLOGGER
Name

আন্তর্জাতিক,2,ইতিহাস,4,ইসলাম ধর্ম,1,ইসলামের ইতিহাস,4,কোরআন ও বিজ্ঞান,2,নবী ও রাসুল,1,নাস্তিক্যবাদ,2,পাকিস্তান অধ্যায়,3,প্রতিবেশী ভূ-রাজনীতি,1,বাংলা সাহিত্য,1,বাংলাদেশ অধ্যায়,2,বিখ্যাত ব্যাক্তিত্ব,1,ভাষা আন্দোলন,6,ভাষা ও সংস্কৃতি,1,মতামত,3,মুক্তিযুদ্ধ,5,মুসলিম বিজ্ঞানী,1,মুসলিম শাসনকাল,5,রাজনীতি,9,রাজনীতিবিদ,8,রাষ্ট্র ও প্রসাশন,2,লেখক ও সাহিত্যিক,1,শিক্ষা প্রতিষ্ঠান,2,শিক্ষা ব্যবস্থা,4,সাম্প্রদায়িকতা,1,সাহাবীদের জীবনী,2,সাহিত্য ও সংস্কৃতি,3,
ltr
item
iTech: একজন জিন্নাহ এবং ফলক ভাঙ্গার রাজনীতি
একজন জিন্নাহ এবং ফলক ভাঙ্গার রাজনীতি
নামফলক ভাঙ্গার রাজনীতি। হোম্মদ আলি জিন্নাহ, শেখ মুজিব‍ুর রহমান, মেজর জেলারেল জিয়াউর রহমান। আমাদের মুক্তিযোদ্ধারা ইসলামবিরোধী ছিল না। বাংলাদেশের রাজনতি।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVSzSzXvKRuGkA0YpCFuc8HJhPx4tJNk31W-1JsLbhwiBBKwwkvdZdSCNq0qCQ9YirIOHtKHFuy7f-e-EOVgdJQDXX8GdEbsov76I0nq0aGk5ldMyTxGsi31hOwPrQvss51OoK8TG4t-ky/s320/22.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVSzSzXvKRuGkA0YpCFuc8HJhPx4tJNk31W-1JsLbhwiBBKwwkvdZdSCNq0qCQ9YirIOHtKHFuy7f-e-EOVgdJQDXX8GdEbsov76I0nq0aGk5ldMyTxGsi31hOwPrQvss51OoK8TG4t-ky/s72-c/22.jpg
iTech
https://qtechmedia.blogspot.com/2017/04/blog-post_88.html
https://qtechmedia.blogspot.com/
https://qtechmedia.blogspot.com/
https://qtechmedia.blogspot.com/2017/04/blog-post_88.html
true
5233664077611017960
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content